প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ
ট্রাস্টের করোনা সহায়তার চেক বিতরণ উপলক্ষে আজ ১৬ মে বিকেল ৩টায়
এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ূন
কবির বালু মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য
আক্তারুজ্জামান বাবু। সংগঠনের সভাপতি ফারুক আহমেদের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের
সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ
মাহাবুব হাসান, খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক মামুন রেজা এবং সিনিয়র সাংবাদিক বৃন্দ। এ সময়
খুলনা সাংবাদিক ইউনিয়নের ৯২ জন সদস্যের প্রত্যেককে করোনা
সহায়তার ১০ হাজার টাকার চেক প্রদান করা হবে। যথাসময়ে উপস্থিত
থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল সাংবাদিককে জোর অনুরোধ
জানান হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির