খুলনা সংবাদপত্র পরিষদের নতুন গঠিত কমিটিকে অভিনন্দন
ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক
ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন,
সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল
ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান রিয়াজ, যুগ্ম-সম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ
আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম
মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন
হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
বিবৃতিতে দীর্ঘদিন পরে হলেও একটি সুন্দর ও পরিপূর্ণ
কমিটি উপহার দেয়ায় সংবাদপত্র পরিষদের সকলকে ধন্যবাদ
জানান হয়। নেতৃবৃন্দ আশা করেন নবগঠিত পরিষদ
সংবাদপত্র শিল্পকে বিকশিত করবেন। খবরঃ বিজ্ঞপ্তির