নিউজ ডেস্কঃ
খুলনার গরীবের ডাক্তার বলে অতি পরিচিত মুখ কিওর হোম ক্লিনিকের মালিক ডা. শওকত আলী লস্কর মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ডা. শওকত আলী লস্কর ছিলেন বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ-এর খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়াও সিটি ইমেজিং ও কিওরহোম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।