খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ইফতার মাহফিল

অদ্য শুক্রবার বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মিস্ত্রীপাড়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সদস্য সচিব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের জেলা আহŸায়ক মাওলানা আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগর আহŸায়ক মাওঃ তালুকদার আবু মুসা। এছাড়াও মহানগর ও জেলার নেতৃবৃন্দ যথাক্রমে হাফেজ মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওলানা  ওয়ালিউল্লাহ, হাফেজ মোঃ আরিফুল ইসলাম, মোঃ আবু মুসা, মোঃ আহাদ আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ আব্দুল কাদের প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফিলিস্তিনে ই¯্রাইলের আগ্রাসনে গাজায় নিরীহ রোজাদার মুসলমানদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির