খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ গ্রেফতার

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ‌কে গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ। রোববার রাত দেড়টার দিকে  নগরীর তা‌রের পুকুর এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ করা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ গনমাধ্যমকে জানিয়েছেন।