কোচ্যাপ-এর আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ ‘ডিজাস্টার এন্ড কাইমেট চেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট’’ (ডিসিআরএম) বিভাগ এ সভার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকল্পে কেসিসি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের ল্েয এ সভার আয়োজন করা হয়। এছাড়া সভায় সিটি কর্পোরেশনের মাস্টার প্লান প্রণয়নের কৌশল ও বাস্তবায়ন, কার্যক্রম বাস্তবায়নের কৌশল, দাতা বা অর্থের উৎস, বাস্তবায়নে সহযোগী অংশীদার ও তাদের ভূমিকা, পৌরসভা ও অংশীদারদের সাথে সমন্বয়ের কৌশল, বনায়ন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
উল্লেখ্য, আমেরিকান রেড ক্রস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের (আইএফআরসি) সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সাতক্ষীরা ও বাগেরহাট পৗরসভা কর্তৃক যৌথভাবে ২০২৩ সালের মে মাস থেকে কোচ্যাপ-এর আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ন্যাশনাল সোসাইটি, স্থানীয় সরকার এবং স্টেকহোল্ডার এবং শহরের লক্ষ্যিত কমিউনিটিগুলিকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উপকূলীয় ঝুঁকিগুলির সাথে খাপ খাইয়ে নিতে এবং ঝুঁকি কমাতে সম করার জন্য অভিজ্ঞতা এবং আরো মতায়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা ও প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম। অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র প্যানেলের সদস্য শেখ আবুল হাশেম শিপন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, সাতীরা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নূরজাহান বেগম ও অনিমা রাণী মন্ডল, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু ও ভাইস চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ খান জবা, সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির ও ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, বাগেরহাট জেলা ইউনিটের সেক্রেটারী তালুকদার নাজমুল কবির ঝিলাম, সাতীরা জেলা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল সহ কেসিসি’র কর্মকর্তা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ইউনিটের কর্মকর্তাগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাহাঙ্গীর আলম।খবরঃ বিজ্ঞপ্তির