খুলনা মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ শনিবার থেকে শুরু

খুলনা মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ শনিবার থেকে শুরু হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম সকাল ৯ টায় নগরীর ২নং কাস্টম ঘাটস্থ আমিরাবানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

নগরীর ৩১টি ওয়ার্ডকে ৪টি জোনে বিভক্ত করে সর্বমোট ৬’শ ৩০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৮০টি মোবাইল টিমও এ কাজে নিয়োজিত থাকবে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৬’শ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭ হাজার ৮’শ ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে ৬২জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪’শ ২০ জন ভলান্টিয়ার নিয়োজিত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির