খুলনা মহানগরী এলাকায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কাল থেকে শুরু

খুলনা মহানগরী এলাকায় জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সকাল সাড়ে ৯টায় নগরীর খানজাহান আলী রোডস্থ খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

মহানগরীর ৩’শ ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ৬’শ ৪৪ জন কিশোরীসহ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের ১০ থেকে ১৪ বছর বয়সী ৯’শ ৫৫ জন কিশোরীকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে ৬২ জন সুপারভাইজারের অধীনে ১’শ ৮৫ জন টিকাদার ও ৭’শ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, নারীদের জরাযুমুখ ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় (ইপিআই) নতুনভাবে এইচপিভি টিকা সংযোজন করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মাসব্যাপী নগরজুড়ে এ ক্যাম্পেইন চলমান থাকবে।খবরঃ বিজ্ঞপ্তির