খুলনা মহানগরীতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে এক সভা আজ বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত এবং চিকিৎসাধীন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় মাসব্যাপী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-কে দায়িত্ব প্রদান; নগরীর শহিদ হাদিস পার্ক, রূপসা চৌরাস্তা মোড় সাত রাস্তার মোড়, শিববাড়ি মোড়, গল্লামারী মোড়, জোড়াগেট, খালিশপুর নতুন রাস্তা মোড় ও ফুলবাড়ি গেট সজ্জিতকরণ এবং ১ থেকে ৭ আগস্ট সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিসপ্লে বোর্ডে জুলাই অভ্যুত্থানের তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শনের জন্য প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদকে আহবায়ক করে কমিটি গঠন, স্ব-স্ব বিভাগ/শাখা প্রধানদের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী (১ থেকে ৭ আগস্ট) ৩১টি ওয়ার্ড অফিসে জন্ম-মৃত্যু নিবন্ধন এবং নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও জিয়া হল চত্বরে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবার উপর সেবা সপ্তাহ পালন, জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ১৬ জুলাই র্যালী ও আলোচনা সভার আয়োজনের লক্ষ্যে সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম-কে আহবায়ক করে ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন; রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং এবং শহিদ সাকিব রায়হানের পরিবারসহ ৫টি শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান-কে আহবায়ক করে কমিটি গঠন, ৫ আগস্ট কেসিসি একাদশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান হাফিজ-কে আহবায়ক করে কমিটি গঠন এবং ১ থেকে ৭ আগস্ট কেসিসি’র শিশুপার্কসমূহ শিশুদের জন্য উম্মুক্ত রাখার বিষয়ে এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন-কে দায়িত্ব প্রদান করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মো: আনাছ, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-খুলনার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন ভূইয়াসহ কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির