খুলনা প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন কাল

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামীকাল ১৭ই মার্চ, শুক্রবার বেলা ১১টায় ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।

খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির