খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

 

ছবির ক্যাপশন : সোমবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভে”চ্ছা জানান উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়ার নেতৃবৃন্দ।

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়ার নেতৃবৃন্দ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়ার নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূরসহ উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে ক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সঞ্চালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর। এ সময় বক্তৃতা করেন খুলণা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও কৌশিক দে, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আতিয়ার পারভেজ ও আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়ার উপদেষ্টা সৈয়দ ডাঃ আবুল কাশেম।
শুভেচ্ছো বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মো. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মো. ইব্রাহিম শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজির আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হাসান, কার্যকারী সদস্য মো. ঈসমাইল হোসেন, মো. ইকবাল মোল্লা, মো. মিজানুর রহমান. খান শহিদুল ইসলাম ও মো. সোহাগ বিশ^াস প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির