খুলনা প্রেসক্লাবের আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অক্টোবরে

প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরের মতো এবারও খুলনা প্রেসক্লাবের উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী অক্টোবর মাসের শেষে দিকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের অভ্যন্তরীণ খেলাসহ ব্যাডমিন্টন ও ফুটবল খেলা আয়োজনের সিদ্ধন্ত নেয়া হয়।

প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বুধাবার দুপুরে ক্লাবের ভিআইপি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান। সভা পরিচালনা করেন উপ-পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলন।

সভায় অন্যানের ম্যধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য ও উপ-পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও উপ-পরিষদের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,  উপ-পরিষদের সদস্য বাপ্পী খান, এসএম আমিনুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, আসাফুর রহমান কাজল, এজাজ আলী, মো. হেলাল মোল্লা,  মোঃ বেল্লাল হোসেন সজল প্রমুখ।  খবরঃ বিজ্ঞপ্তির