খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সৃষ্ট সংকট নিরসনকল্পে আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) খুলনা প্রেসক্লাব সদস্যদের উপস্থিতিতে এক তলবী সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য মোঃ শাহ আলম। সভায় বিস্তারিত আলোচনা শেষে খুলনা প্রেসক্লাবের গঠণতন্ত্রের ১৭ ধারার বিধান অনুযায়ী ৭(সাত) সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মুহাম্মদ আবু তৈয়ব (এনটিভি), সদস্য সচিব মোঃ শাহ আলম (বাংলাদেশের খবর), সদস্য যথাক্রমে কাজী মোতাহার রহমান বাবু (খুলনা গেজেট), মোঃ আনিস উদ্দিন (সময়ের খবর), মোঃ আলমগীর হান্নান (জাগোনিউজ) ও সোহরাব হোসেন (দিনকাল), স ম লিয়াকত হোসেন (গাজী টিভি)।
খবরঃবিজ্ঞপ্তির