খুলনা নাগরিক সমাজের বিবৃতি

গল্লামারী ব্রিজ লইয়া সড়ক বিভাগ কি করিতে চাহিতেছে খুলনার জনগন তাহা জানিতে চাহেন মর্মে খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করেছেন সংগঠনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। বিবৃতিতে ববলা হয়, খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী ব্রিজ নির্মাণ কাজ পতিত অবস্থায় রহিয়াছে দীর্ঘকাল। সড়ক বিভাগ একেরপর এক মুলা ঝুলাইতেছে জনগুরুত্বপূর্ণ বিষয়টি লইয়া খুলনার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকেই সড়ক বিভাগের দ্বারস্থ হইয়াছেন অসংখ্যবার। আমরা চুনোপুটিরাও তৈলমর্দন করিতে করিতে এখন হাফাইয়া উঠিয়াছি। অনেক চাপাচাপির পর জনগনের আইওয়াশ করিবার জন্য ব্রিজের পশ্চিম পাশের অবৈধ দখল উচ্ছেদ করিয়া ঘেরা-বেড়া দিয়া আটকাইয়া রাখিয়াছেন কর্তৃপক্ষ। দেখিলে মনে হইতে পারে ইহা কাহারো পৈত্রিক সম্পত্তি হইতেছে। যদিও অনেকে বলিয়া থাকেন, বাংলাদেশে সরকারী সম্পত্তি এবং প্রকল্পের টাকা গোষ্টী বিশেষের পৈত্রিক সম্পত্তি, কোনো কোনো ক্ষেত্রে নিজ এমনকি স্ত্রী-শ্যালক-শ্যালিকা তথা শ্বশুর বাড়ির সম্পত্তি মনে করিয়া থাকেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করিয়া কাজের কাজ হইয়াছে গরীব মানুষের পেটে সিদ্ধহস্তে লাথি মারিবার কাজটি সুচারুভাবে সুসম্পন্ন হইয়াছে। যদিও এ ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই বা থাকিবার কথাও না। কিন্ত কথা হইতেছে যে, সর্বশেষ জুন মাসে পুনরায় কর্মকান্ড আরম্ভ এবং আগস্ট মাসে গাড়ী-ঘোড়া চলিবার জন্য ব্রিজ উন্মুক্ত করিয়া দেওয়ার আশ্বাস প্রদান করা হইলেও নভেম্বর মাস শেষ হইয়া যাইতেছে এখনও তাহারা তাহাদের কর্মকান্ড শুরুই করিলেন না। অবশ্য কেহ কেহ বলেন, তাহদের উক্তরূপ বাণী খুলনাবাসীকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করা। কেহ কেহ বলেন, ইহা খুলনাবাসীকে কলা দেখানো। কেহ কেহ যাহা সুধান তাহা আমাদিগের পক্ষে উচ্চারণ করা সম্ভব হইলোনা বলিয়া বিনয়ের সহিত দুঃখ প্রকাশ করিতেছি। গল্লামারীর যানজটের কারণে মানুষজন সর্বদা সড়ক বিভাগের লোকজনদিগকে যে সব ভাষায় ভর্ৎসনা করিয়া থাকেন তাহাও এখানে উচ্চারণ করা সম্ভব হইলো না। সড়ক বিভাগের লোকজন যাইয়া নিরবে নিভৃতে শুনিয়া দেখিতে পারেন যে, লোকজন কেমন আদিম শ্রুতিমধুর ভাষায় তাহাদিগকে ক্ষণে ক্ষণে স্মরণ করিয়া থাকেন। তাহারা নিজ কর্ণে শ্রুত হইলে তাহাদের মনের অবস্থা কিরূপ হইবে তাহা বলা বড় ভার হইতেছে। পরিশেষে বিতৃতিদাতারা এহেন ধোকাবাজি পরিত্যাগ করিয়া ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করিবার জন্য করজোড়ে অনুরোধ করিয়াছেন। খবরঃ বিজ্ঞপ্তির