ফাইল ছবি।
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি, দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার মৃত্যুতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা ২৭ জুন’২৫, শুক্রবার, সকাল ১০.৩০ ঘটিকায় নগরীর শান্তিধাম মোড়স্থ জন্মভূমি ভবনের ২য় তলায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডঃ আ. ফ. ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার প্রয়াত মামুন রেজার সর্বস্তরের শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের উক্ত শোক সভায় উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির