ছবিঃ অনলাইন হতে সংগৃহীত।
নিউজ ডেস্কঃ
খুলনা নগরীর ইমরান হোসেন মুন্সি (৩২) নামে এক যুবককে দুর্বৃত্তরা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে ।
আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ হত্যাকাণ্ড এ ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,
নিহত ইমরান হোসেন মাদারীপুর জেলার মুন্সিবাড়ির বাবুল মুন্সীর ছেলে। বর্তমানে খুলনা নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া বাসায় থাকতেন । তিনি একজন ইট-বালু ব্যাবসায়ী।
জানা গেছে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সন্ধ্যায় ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। কাস্টমস ঘাট মোড়ে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন।
‘গুলিবিদ্ধ ইমরানকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন।