খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব নাগরিক নেতা অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার অস্বচ্ছল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। গতকাল সন্ধ্যায় তার ব্যক্তিগত কার্যালয়ে এ কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক নেতা খ. ম. শাহীন হোসেন, আলহাজ¦ কবীর হোসেন, শংকর রায় সাগর, মোঃ বেলাল হোসেন, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এসময়ে তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে সহযোগীতার হাত প্রসারিত করার আহŸান জানান। খবরঃ বিজ্ঞপ্তির