খুলনা জেলা যুবদলের শোক বার্তা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা যুবদল নেতা মোঃ আইয়ুব হোসেন ঢাকার একটি ক্লিনিকে তার হার্টের অপারেশন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। অপারেশন সাকসেসফুল না হওয়ার কারণে গতকাল আনুমানিক রাত ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোঃ আইয়ুব হোসেন ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবদলের নিবেদিত প্রাণ। তিনি বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতনের শিকার একজন পরীক্ষীত জিয়ার সৈনিক।  তাহার মৃত্যুতে খুলনা জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব  গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তাকে যেন জান্নাতবাসি করেন। খবরঃ বিজ্ঞপ্তির