খুলনা জেলা যুবদলের শোক বার্তা

খুলনা জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহবায়ক মাশকুর হাসান ফ্রান্স এর পিতা শেখ মোঃ জামাল উদ্দিন ব্রেইন স্ট্রোক জনিত কারনে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি অদ্য ৯.৪০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৪ বছর। তার পিতার মৃত্যুতে খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনিসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তাকে যেন জান্নাতবাসি করেন। খবরঃ বিজ্ঞপ্তির