খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের কেসিআরএ’র অভিনন্দন

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে এ্যাড. মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. এস. এম. তারিক মাহমুদ তারাসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির