খুলনা জেলার রূপসা থানা এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

খুলনা জেলার রূপসা থানা এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ। গত ২৫/০৭/২০২৫ খ্রিঃ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নন্দনপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সালাম ব্যাপারী (৫০)।

প্রাথমিকভাবে জানা যায়, গত ২৩/০৭/২০২৫ খ্রিঃ দুপুরে ভিকটিম রূপসা থানাধীন নন্দনপুর সাকিস্থ একটি নদীর ঘাটে গোসল করতে গেলে গ্রেফতারকৃত মোঃ সালাম ব্যাপারী ভিকটিমকে ধর্ষণ করে।

এই ঘটনায় গত ২৫/০৭/২০২৫ খ্রিঃ রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির