অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),
খুলনা জেলা স্বাক্ষরিত এক প্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলার রূপসা থানাধীন কিসমত খুলনা ক্যাম্প পুলিশ অবৈধ গোলাবারুদ ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে ১ জনকে গ্রেফতার করেছে। গত ০৮/০৪/২০২৫ খ্রিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম-১। মোঃ তাজুল হোসেন তাজ (২৫)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ২টি তাজা কার্তুজ ও ১৫ পিচ ইয়াবাসহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ তাজুল হোসেন তাজ একজন অস্ত্র- গোলাবারুদ ও মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে অস্ত্র-গোলাবারুদ ও মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
হয়েছে।
এই ঘটনায় রূপসা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।