খুলনা জেলার পাইকগাছা থানাধীন কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদের ভিতর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ১৮/০৩/২০২৫ খ্রিঃ ১ জন ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- শেখ আবুল কাশেম সিদ্দিক (৫৭)।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক পাইকগাছা থানাধীন কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষক হিসেবে বাচ্চাদের আরবি পড়ায়। প্রতিদিনের ন্যায় গত ১৮/০৩/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় অন্যান্য শিশুদের সাথে ভিকটিম শিশু মসজিদে আবরি শিখতে যায়। মসজিদের ফ্লোরে সকল শিশু একেত্রে অধ্যয়ণরত অবস্থায় গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক ভিকটিম শিশুকে পড়া দেয়ার নাম করে কাছে ডেকে নিয়ে সকল শিশুর সামনেই ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিম শিশুর চিৎকারে অন্যান্য শিশুরা বাধা প্রদান করলে সে ব্যর্থ হয়। এই বিষয়ে শিশুর পরিবারসহ আশেপাশের লোকজনদের মধ্যে জানাজানি হলে তারা ধর্মীয় শিক্ষক শেখ আবুল কাশেম সিদ্দিকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশকে অবহিত করে। পাইকগাছা থানা পুলিশ শেখ আবুল কাশেম সিদ্দিককে গ্রেফতার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এই ঘটনায় পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির