খুলনা জেলার কয়রা থানা পুলিশ ৮ কেজি হরিণের মাংসসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ১২/১০/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কয়রা থানাধীন গুচ্ছ গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম-১। মোছাঃ শাহনিা খাতুন (২২)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ০৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মোছাঃ শাহনিা খাতুন অন্যান্য সহযোগীদের সহায়তায় সুন্দরবন হতে অবৈধভাবে হরিণ শিকার করে হরিণের মাংস বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
এই ঘটনায় কয়রা থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বন আইন, ১৯২৭ ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নরিাপত্তা) আইন, ২০১২ মূলে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির