প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে গতকাল রাত ১১ টা ১০ মিনিটের দিকে রূপসা থানা এলাকা হতে ২১০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ১ জন গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে
রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন বাগমারা গ্রাম নয়ন বিরিয়ানি হাউজের সামনে ইট সলিং রাস্তার উপর হতে আব্দুল্লাহ | হাওলাদার (২৪) নামের এক যুবককে ২১০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করেন।