খুলনাস্থ রূপসায় কর্মচারী কর্তৃক দোকানে চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

রূপসায় কর্মচারী কর্তৃক দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ক্যাম্প পুলিশ। গত ২১/০২/২০২৫ খ্রিঃ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা

হয় ।

গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ আনোয়ার মন্ডল (৫৬), ২। মোঃ নাইম শেখ (২৫) ও ৩। মোঃ অমিত ব্যাপারি (১৯) । গ্রেফতারের সময় তার হেফাজত হতে ০২ সেট ঝাড়বাতি, ৫ কেজি তার ও ডেকোরেটরের কাপড় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ফরেন মার্কেটে নুর ইলেকট্রনিক্স এন্ড সাউন্ড নামক দোকানের কর্মচারী। তারা বিভিন্ন অনুষ্ঠানের লাইটিং করাসহ অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের মালামাল ভাড়া দেয়ার কাজ করে । তারা গত ২ মাস ধরে মালিকের অগোচরে দোকানের বিভিন্ন মালামাল চুরি করে আসছিলো। ভিকটিম তার দোকানের মালামালে অসঙ্গতি দেখতে পেয়ে সকল মালামাল গণনা করে এবং চুরি হয়েছে মর্মে জানতে পারে। এর প্রেক্ষিতে ভিকটিম পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ এই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে এবং চোরাই মালামাল উদ্ধার করে ।

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির