খুলনাস্থ রুপসা থানা এলাকা হতে ২০ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ২০ (বিশ) পিচ
মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ’সহ ২(দুই) জন গ্রেফতার।

খুলনা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) এর সার্বিক দিক-
নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে
রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে
বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন শ্রীফলতলা
গ্রামস্থ জনৈক ইউনুস সরদারের বাড়ীর সামনে হতে
মোহাম্মদ বিল্লাল আকন (৩৯) ও

মোঃ সজল গাজী (২৯)দ্বয়কে ধৃত করেন এবং ঘটনাস্থল হতে সাগর
বিশ্বাস (৪০) পালিয়ে যায়। ধৃত পূর্বক আসামীদের হেফাজত হতে
সর্বমোট ২০(বিশ) গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে
এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামীদের
বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।