প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ৩২ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ’সহ ২ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে গতকাল রাত ১১ টা ১০ মিনিটের দিকে
রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন রহিমনগর গ্রামের রহিমনগর
ঘাটগামী রহিমনগর বাজার হতে মোঃ আবুল কালাম শেখ ওরফে কালাম ও মোঃ লাভলুদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তাদের দুজনের কাছ থেকে
সর্বমোট ৩২
পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)
শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে
মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আসামীদ্বয় পেশাদার
মাদক ব্যবসায়ী। তাদের নামে উক্ত মামলাসহ মাদক ও অন্যান্য আইনে
একাধিক মামলা রয়েছে।