খুলনাস্থ বটিয়াঘাটা কিসমত ফুলতলা মসজিদ পরিচালনা কমিটি গঠন

কিসমত ফুলতলা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
উপলক্ষে এক সভা গতকাল বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। উপস্থিত
স্থানীয় মুসল্লিদের হাত উঠিয়ে সমর্থনের মাধ্যমে মো:
জাহাঙ্গীর হোসেন সভাপতি, মো: হাসান হাওলাদার
সাধারণ সম্পাদক ও মো: আবুল হোসেন কোষাধক্ষ্য
নির্বাচিত হন। মো: জাহাঙ্গীর হোসেনের কোন
প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটে নির্বাচিত
হন। এর আগে তিনি মসজিদের সাধারণ সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করেন। মো: হাসান হাওলাদারের
প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: সামছুল হক। কোষাধক্ষ্য পদে
মো: আবুল হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন, মো:
সোহেল। কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন
মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল হামিদ।
এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
বিএনপি’র যুগ্মসম্পাদক এজাজুর রহমান শামীম ও
বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহম্মদ
আলী। উল্লেখ্য পূর্বের কমিটিতে মো: মামুন শেখ
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগষ্ট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পট পরিবর্তন হলে
তিনি কমিটি থেকে পদত্যাগ করেন এবং ভেঙ্গে দেন। পরে
কমিটি গঠন নিয়ে দীর্ঘ তিন জুম্মা ধরে জটিলতা চলে
আসছিল। অবশেষে স্বস্তি ফিরে এসেছে। খবভরঃ বিজ্ঞপ্তির