খুলনাস্থ ডুমুরিয়া থানা এলাকা হতে গাজার গাছসহ ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে
ডুমুরিয়া থানা এলাকা হতে ১ টি গাঁজার গাছ, উচ্চতা-০৬
ফুট ০২ইঞ্চি, সর্বমোট গাঁজা গাছের ওজন ০১(এক) কেজি ৯০০

(নয়শত) গ্রামসহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-বার এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল আজ বেলা ১০ টা ১০ মিনিটের দিকে
ডুমুরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডুমুরিয়া থানাধীন বরাতিয়া গ্রামস্থ ধৃত আসামী
ইন্দ্রজিৎ মল্লিক (৩০),পিতা-প্রসেনজিৎ মল্লিক এর বসতবাড়ীর দক্ষিন পাশ
হতে
আসামীর দেখানো অনুযায়ী তার রোপনকৃত ১ টি গাঁজার গাছ উদ্ধার করেন ও তাকে গ্রেফতার করে। এ
সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায়
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।