খুলনাস্থ ডুমুরিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ডুমুরিয়া ফুলতলা ও পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক
লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে
তৃনমুলকে শক্তিশালী এবং বেগবান করার লক্ষ্যে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন
উপলক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা
বিষয়ক সম্পাদক মো: ওয়াহেদুল ইসলাম খান সজিব। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো:
আবু হানিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল এর পরিচালনায় প্রধান
অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষনা দিয়েছিলেন
সেটা আজ বাস্তয়িত। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে ঘোষনা
দিয়েছেন সেটা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ
বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় তিনি আগামী দিন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত
রাখতে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করাতে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ভূমিকা রাখার
আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, তৃপ্তি রঞ্জন সেন, জিএম
এ রেজা, শেখ আনিছুল হক, মো: হুমায়ন কবির, মো: মিজানুর রহমান মিজান, আবুল বাশার, রাজীব দাস,
গাজী ইদ্রিস আলী, কাজী জাহাঙ্গীর হোসেন, খান ফরহাদুজ্জামান সুমন, উত্তম রায়। জেলা স্বেচ্ছাসেবক
লীগের মো: সরোয়ার হোসেন গহন, মো: ফেরদাউসুর রহমান, এফ এম হাবিবুর রহমান, মো: জাহাঙ্গীর
হোসেন, আবির মালিক, মাহামুদুন্নবী মিল্টন, আবু সালেহ বাবু, এইচ এম কামাল হোসেন, এম এম
ইমরান হোসেন, জিএম আরাফাত হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, শিশির বর, মো: সিরাজুল
ইসলাম। জেলা ছাত্রলীগের ইমরান হোসেন জাকি, মৃনাল কান্তি বাছাড়, শেখ মো: রাসেল, শেখ ইমরান
হোসেন যুবরাজ, শেখ রিয়েল, স্বপন রায়, আরাফাত শেখ, শাহিনুর রহমান, শেখ হেলাল বাবু, চিন্ময় রায়,
অনুপম মন্ডল, সুমন শেখ, আ: মান্নান, মো: সাইফুল ইসলাম, নাঈম ফারহান. ওলিউজ্জামার সানি সহ তিন
উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির