গতকাল সকাল ১০ টায় খুলনা মহানগরীর শতাব্দী প্রাচীন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল মানপত্র শিক্ষার্থীদের মধ্যে প্রদান করে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী ও সাংস্কৃতিক সংগঠক মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্তজা আফরোজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফারহানা আনোয়ার, শারমিন সুলতানা, মিজানুর রহমান, জান্নাতি আফরোজ, ছন্দা রপ্তান, জি এম মোরশেদুল ইসলাম, জোহরা খাতুন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির