খুলনার বাগমারা এলাকায় যুবককে গুলি করে হত্যা চেষ্টা।।চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তর

নিউজ ডেস্কঃ
রাকিব হাসান নামে এক যুবককে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে
খুলনা নগরীর বাগমারা মন্দির এলাকায়।ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। । পূর্ব শত্রুতার জের ধরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।। এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন জন যুবক বাগমারা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারি রাকিব হাসানকে গুলি করে। মোটরসাইকেলটি দ্রুত স্থান ত্যাগ করে। যুবকের পিঠের নিচে দুইটি গুলির চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ যুবক জানায়, ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাবার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। পেশায় রাজমিস্ত্রি রাকিব হাসানের বাড়ি খুলনার রুপসা উপজেলার আইচগাতি এলাকায়। জানা গেছে, তার মেরুদন্ডে একটি গুলি লেগেছে।

শেষ খবরে জানা গেছে, গুলিতে আহত রাকিব হাসানকে উন্নত চিকিৎসার ঢাকা নেওয়া হয়েছে।