খুলনার বন্ধ প্রকল্প সমূহের কাজ অবিলম্বে চালুর দাবী খুলনা নাগরিক সমাজের। সংগঠনের পক্ষে সংগঠনটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিশেষ করে খুলনার গল্লামারী ব্রিজ, ভৈরব নদের উপর দিঘলিয়া ব্রিজ, রূপসার হাইটেক পার্ক, খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের কাজ বন্ধ হয়ে যায়। অনেক প্রকল্পের ঠিকাদার পালিয়েছেন বলে জানা যায়। প্রকল্পসমূহের মধ্যে অনেক প্রকল্পের আংশিক কাজ সম্পন্ন হওয়ার পর নির্মাণ কাজ স্থগিত রয়েছে। ফলশ্রæতিতে এক দিকে যেমন জন দূর্ভোগ বাড়ছে, প্রকল্পের সুবিধা থেকে জনসাধারণ বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কাজ পতিত অবস্থায় রাখায় নির্মিত কাজের অবচয় এবং অপচয়ের কারণে নির্মাণ সামগ্রীর আয়ু বা স্থায়ীত্ব কমে যাওয়ায় প্রকল্পের আয়ূস্কাল কমে যাবে যার দায়ভার রীতিমতো জনগণের উপরই বর্তাবে। প্রকল্প কাজ এভাবে পড়ে থাকলে প্রকল্প সম্পন্নের ব্যাপারেও নানাবিধ জটিলতা এবং ঝুঁকি সৃষ্টি হবে। মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে একদিকে যেমন ব্যয় বাড়বে অন্যদিকে মেয়াদ বৃদ্ধির দাপ্তরিক বা আমলাতান্ত্রিক প্রক্রিয়াও সময় সাপেক্ষ। ফলে কাজ বন্ধ থাকা প্রকল্পগুলো অনেকাংশেই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। নেতৃদ্বয় এব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে কাজ চালুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। অন্যথায় সংগঠনটি আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে বলেও জানান।