মাসাসের নির্বাহী পরিচালক জনউদ্যোগ খুলনার নারী সেলের আহ্বায়ক এড. শামিমা সুলতানা শিলুর ভাই শেখ আব্দুল বাদী (টুলু) আজ মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে দৌলতপুর মহেশ^রপাশা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দৌলতপুরের একজন সনামধন্য ব্যবসায়ী ছিলেন। ১১ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ৫ম। তার বড় বোন ভাষা সৈনিক বেগম মাজেদা আলী। মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৌলতপুরে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বাদ এশা নতুন রাস্তা মোড়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মাসাস, খুলনা জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদের পরিবারবর্গ। খবরঃ বিজ্ঞপ্তির