খুলনার জেলার রূপসায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খুলনা জেলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

খুলনা জেলার রূপসা থানা পুলিশ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত ১১/০৪/২০২৫ খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন শিয়ালী বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ সামাদ শেখ (২৫) ।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় গ্রেফতারকৃত মোঃ সামাদ শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিতো। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সামাদ শেখ গত ০৫/০৯/২০২৪ খ্রিঃ রাতে ভিকটিমকে ধর্ষণ করে ।

এই ঘটনায় রূপসা থানায় গত ১১/04/2025 খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (মিডিয়া ফোকাল পয়েন্ট) খুলনা জেলা।