মৎস্য, চিংড়ি চাষী, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী ও উদ্যোক্তাদের মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রোববার বিকেলে খুলনা আর্ট একাডেমীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক খুলনা আর্ট একাডেমীর পরিচালক মিলন বিশ্বাস ও সদস্য সচিব সাংবাদিক মোরশেদ নেওয়াজ শিপলু। এছাড়া সদস্যরা হচ্ছেন সাংবাদিক কাজী তারিক আহমেদ, সাংবাদিক জিয়াউস সাদাত, শীলা বিশ্বাস, বুলু রানী বিশ্বাস, শেখ সাকিল হোসেন, বাসুদেব দেবনাথ, সাফায়েত হোসেন শাওন, মোল্লা মোশারেফ, সমর কৃষ্ণ রায়, মহিদুল ইসলাম, অধ্যক্ষ অনরুদ্ধ বাহাদুর, প্রীতিষ, আলী হোসেন ও পবিত্র কুমার সাহা।
এছাড়া কমিটিতে ৭ সদস্যের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হচ্ছেন মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক জয়দেব কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ফোয়াবের সভাপতি মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান (শাহীন), সাবেক কাউন্সিলর মামুনারা জাকির খুকুমনি, গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রশীদ তুহিন, এড. মনিরুল ইসলাম পান্না ও সাংবাদিক সোহাগ দেওয়ান। খবরঃ বিজ্ঞপ্তির