আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর, রুপসা, খুলনায় রেঞ্জের ০৮টি জেলার ৪০জন ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, খুলনা মোল্যা আবু সাইদ।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী, বিএএম বলেন, এ প্রশিক্ষনের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন মোঃ হুমায়ূন কবীর ও বিআরটিসি প্রশিক্ষক পলাশ খালশী।
বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ এর তত্বাবধানের এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির