ডিমে পুষ্টি-ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি এই প্রতিপাদ্যে খুলনায় বিশ^
ডিম দিবস ২০২৬ পালন উপলক্ষে ৯ অক্টোবর শুক্রবার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর
প্রাঙ্গনে, ওয়াল্ড পোল্টি সাইন্স বাংলাদেশ শাখা, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ
সেন্ট্রাাল কাউন্সিল ও প্রাণী সম্পদ অধিদপ্তর এর যৌথ আয়োজনে বিশে^র
বিভিন্ন দেশের সাথে একযোগে বাংলাদেশের খুলনায়ও বর্ণাঢ্য র্যালী ও
আলোচনাসভা খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আব্দুর
রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুষ্টিকর-নিরাপদ ডিমেই উপর পাওয়ার
প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-পরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। স্বাগত
বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। এছাড়া
বিজিবি স্কুল, কৃষি বিশ^বিদ্যালয়, কেসিসি, স্বাস্থ্য বিভাগ, খুলনা বিভাগীয়
পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতি, উপজেলা প্রাণিসম্পদ অফিসের
কর্মকর্তা-কর্মচারী ও খামারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকাল ৪.০০ টায় নগরীরর ডালমিল মোড়স্থ বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ
ফেডারেশনের খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক
সমিতি প্রাঙ্গনে তাদের আয়োজনে বিশ^ ডিম দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায়
এবারও অন্ধ-প্রতিবন্ধি-অসহায় এবং কবি-লেখক সাহিত্যিকদের মাঝে সিদ্ধ ডিম
বিতরণ করা হয়। পরে সংগঠনের অফিসে আলোচনা সভা সংগঠনের সভাপতি
আলহাজ¦ মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও
খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এর পরিচালনায়
অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন প্রান্তি খামারীদের বাচাতে খামারী ও
ভোক্তাসাধারণের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিৎ করতে হবে এবং দেশী-বিদেশী
কর্পোরেট সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন
সংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ
তরিকুল ইসলাম, শেখ রেজানুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোঃ মামুনুর রহমান,
প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা,
শেখ আইনুল হক, কুদরাতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাক
আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, শাহ লায়েকুজ্জামানম, এস এম
তামজিদ হোসেন সৌরভ, সোহেল রানা প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির