বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে অদ্য বেলা ১২.০০ ঘটিকায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে শারদীয় দূর্গোৎসব সফলের লক্ষ্যে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্রের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারন সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সম্মানিত অতিথি ছিলেন শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, বিশেষ অতিথি ছিলেন আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু। সভায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলায় ৮৮৭ টি মন্দিরে শারদীয় দূর্গোৎসবে নিরাপত্তা বিধানের জন্য উপজেলা-পৌরসভা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে মনিটরিং সেল গঠন করার নির্দেশনা প্রদান করেন। এই মনিটরিং সেল জেলা প্রশাসন ও পুলিশ সুপার মহোদয়ের মনিটরিং সেল এর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার মাধ্যমে স্বাচ্ছন্দে পূজা-অর্চনা পালন করবে। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ শারদীয় দূর্গাপূজা স্বাচ্ছন্দে পালনের জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে এসব পরিকল্পপনা বাস্তবায়ন সম্ভাব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা শিমুল কুমার দাস, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, ইঞ্জিঃ উজ্জ্বল কুমার পাল, গনেশ চন্দ্র মন্ডল, অরবিন্দ মহলদার, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, বিশ্বনাথ সাহা, মাধুরী মন্ডল, দেবাশীষ কুমার দে, গোপাল চন্দ্র বনিক, শিলা রানী মন্ডল, পূর্ণিমা পাল, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা উৎপল, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দিপঙ্কর মন্ডল লিটন, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, কার্যনির্বাহী সদস্য অরবিন্দ কুমার মন্ডল, গোবিন্দ দত্ত, তরুন সরকার, তপন চক্রবর্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মন্ডল, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মন্ডল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অভিজিৎ সরকার রাহুল, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী ও প্রভাষক গোবিন্দ ঘোষ, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহা ও শংকর বালা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাডঃ অম্বিকা চরন সানা ও দিলীপ কুমার বৈরাগী, দাকোপ উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব সম্পাদক গোবিন্দ বিশ্বাস ও প্রবীর রায় বাপ্পী, চালনা পৌরসভা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব চিন্ময় বিশ্বাস ও অধ্যাপিকা লিপিকা বৈরাগী, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব রাম প্রসাদ রায় ও প্রভাষক বিদ্যুৎ কুমার রায়, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব অনুপম মিত্র ও রনজিত বোস বিশু, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব প্রাণ কৃষ্ণ দাস ও হিমাদ্রী শেখর দে এবং পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ মিস্ত্রি, জেলা ছাত্র ঐক্য পরিষদের শুভ মন্ডল, শুকেন্দু মন্ডল বুলবুল, অনন্ত রায় হৃদয় প্রমুখ। এছাড়া খুলনা জেলার ৬৩ টি ইউনিয়ন ও ১৮ ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির