নিউজ ডেস্কঃ
খুলনা মহানগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী রোডের পিটিআই মোড়ে অবস্থিত ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ দুর্ধর্ষ হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাঁচজন যুবক খানজাহান আলী রোডের ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে।
তাদের হামলায় এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এ তথ্য জানিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ্য, ২৪ অক্টোবর রাতে বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে ।