আলবাব একাডেমির শিক্ষা মেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশে আলবাব একাডেমির শিক্ষা মেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আলবাব একাডেমির এসেম্বলি জোনে প্রধান অতিথি থেকে ফিতা কেটে শিক্ষা মেলার উদ্বোধন করেন আলবাব একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলবাব একাডেমি এমডি ডা. আসাদুল্লাহিল গালিব, কুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ কুতুব উদ্দিন, আলবাব একাডেমির পরিচালক ডা. মোঃ রোকনুজ্জামান, মোঃ মোতাহার হোসেন ও মোঃ আব্দুল ওয়াদুদ।

আলবাব একাডেমির প্রিন্সিপাল ড. মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  প্রতিষ্ঠানের টিচিং ইনস্ট্রাকটর সৈয়দা ফেরদৌসী বেগম।

মেলায় শিক্ষার্থীদের হাতে তৈরি আকর্ষণীয় শিক্ষা উপকরণ, প্রজেক্ট ও মডেল, সোনামনিদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উপস্থাপন করা হয়।

শিশুদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদের যেতে হবে অনেক দূরে। সেটার আমরা সবে মাত্র সূচনা করতে পেরেছি। আমাদের থেকে থাকলে চলবে না। শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, গল্প বলা, হাতেকলমে শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ তৈরি করে।

তারা আরও বলেন, শিশুদের নিজস্ব আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী বিকাশের সুযোগ দিতে হবে। কোনো শিশু পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, কেউবা শিল্প-সংস্কৃতি কিংবা উদ্ভাবনী কাজে পারদর্শী। এসব প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করতে পারলেই গড়ে উঠবে আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম। এ ক্ষেত্রে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির