খুলনায় চিকিৎসক কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়েছে জনউদ্যোগ

ফাইল ছবি।

মানবিক দিক বিবেচনায় রোগীর ভোগান্তি কমাতে দ্রুত
চিকিৎসক কর্মবিরতি বন্ধের দাবি জানিয়েছে নাগরিক
সংগঠণ জনউদ্যোগ,খুলনা। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন,
চিকিৎসকের উপর হামলা কোনভাবে কাম্য নয়। আমরা চাই
চিকিৎসকের কর্মস্থল হোক নিরাপদ। এই ঘটনার তদন্ত হয়ে দোষী
ব্যাক্তিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
পাশাপাশি রোগির স্বজন যে অভিযোগ করেছে তারও তদন্ত হয়ে
আসল রহস্য বেড়িয়ে আসুক। আমরা চাই এই সংকটের অবসান
হোক। কোনভাবে নিরপাধি কোন ব্যাক্তি শাস্তি না পাক।
চিকিৎসকের কর্মবিরতির কারণে নগরীতে যে সংকট তৈরি
হয়েছে তাতে করে চিকিৎসক ও রোগি মুখোমুখি অবস্থায়
এসে দাড়িয়েছে। এই অবস্থার অবসান করতে দ্রুত
টিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসায় ফিরে
যাক। পাশাপাশি এই দুইটি মামলার তদন্ত করে দোষিতে বিচারের
আওতায় আরা হোক। বিবৃতিকারিরা হলেন নাগরিক সমাজের
আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আফম মহসিন, ওয়ার্কার্স
পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, জেলা কমিটির
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, নারী সেলের
আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারি এ্যাডঃ মোমিনুল
ইসলাম, পোল্ট্রি ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম
সোহরাব হোসেন, জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব
মহেন্দ্রনাথ সেন প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির