কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা কর্তৃক কৃষিবিদ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনের কর্মসূচীর অংশ হিসাবে খুলনাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন এর অস্থায়ী কার্যালয় ১৭৭ শেরে বাংলা রোড হতে র্যালী সহকারে খুলনা প্রেসক্লাব অঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন এর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেআইবি, খুলনা’র, সর্বজনাব কৃষিবিদ কৃষক লীগের প্রাক্তন কেন্দ্ৰীয় সদস্য শ্যামল সিংহ রায়, শেখ মোঃ শহীদুজ্জামান, ডা: স্বপন কুমার রায়, ডাঃ এ,বি,এম জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, ডাঃ এসএম আইয়ুব আলী, ডাঃ বঙ্কিম কুমার হালদার, মোঃ রবিউল ইসলাম, ডাঃ মোঃ শরিফুল ইসলাম মোঃ হরুনার রশীদ, ডাঃ মোঃ ফজলুল করিম, ডাঃ পেরু গোপাল, ডাঃ পলাশ কুমার দাস ও সাধারন সম্পাদক কৃষিবিদ ডাঃ অরুন কান্তি মন্ডল, ডিএলও, খুলনা এবং সঞ্চালক এর দায়িত্ব পালন করেন ডাঃ সামসুল আরফিন।
“১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর এক ঘোষণার মাধ্যমে কৃষিবিদগণ-কে চাকুরিতে প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন”- আলোচকবৃন্দ জাতির জনকের এ ঘোষণা চির কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং সোনার বাংলা বিনির্মান সহ ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য মুক্তকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ককপবরঃ বিজ্ঞপ্তির