লাইভএ্যাবল এন্ড ইনকুসিভ সিটিস ফর অল (এলআইসিএ)” শীর্ষক প্রকল্পের এক পরামর্শক সভা আজ মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। জার্মান ভিত্তিক দাতা সংস্থা জিআইজেড-বাংলাদেশের অর্থায়নে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় প্রকল্পের আওতায় মহানগরীর সৌন্দর্যবর্ধন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে গৃহীত কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয় এবং প্রকল্প সংশ্লিষ্ট সকলকে এ কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।
কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, এলআইসিএ’র প্রজেক্ট লিডার এমিলা হাস, এডভাইজার মোঃ মোশারফ হোসেন, একেএম ফজলুর রহমান, মোঃ আতিয়ার রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাদিকা হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির