আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ৫ জুন,
২০২৩, সোমবার, বিকাল ৫.৩০ মিনিটে নগরীর শেখ রাজ্জাক আলী অডিটোরিয়াম, লায়ন্স ক্লাব,
খুলনাতে আলোচনা সভার আয়োজন করে। সনাক খুলনার পরিবেশ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক জনাব
গৌরাঙ্গ নন্দীর সাভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মীর আলিফ রেজা। আলোচনার শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সনাক
খুলনা এর সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা, তিনি উপস্থিত সকলকে স্বাগত জানান এবং পরিবেশ
দিবসের মতো জন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ দেন। অনুষ্ঠানে
টিআইবি ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব মোঃ ফিরোজ উদ্দীন দিবসের উপর ধারণা উপস্থাপন করেন।
এরপর দিবসের উপর মূল আলোচনা করেন সনাক সদস্য আধ্যাপক আনোয়ারুল কাদির, নাসরিন হায়দার,
আবু হেনা মোস্তফা জামাল, ইয়েস দলনেতা রীশয়াত রওশন, পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ
এবং বেল্#া৩৯;র বিভাগীয় সমন্বয়ক জনাব মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভায় বক্তারা আইনের কঠোর
প্রয়োগের পাশাপাশি, নাগরিকদের সচেতনার মাধ্যমে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণের যে ভয়াবহ
পরিস্থিতি তৈরি হয়েছে তা কমিয়ে আনা সম্ভব বলে মনেকরেন। প্লাাস্টিক পরিবেশ এবং মানব
স্বাস্থ্যের উপর যে মারাত্মক প্রভাব পড়ছে তা বক্তাদের আলোচনায় উঠে আসে। প্লাস্টিক দূষণ আজ
সাগরের তলদেশ থেকে মহাকাশে ছড়িয়ে পড়েছে, এটাকে এখনি নিয়ন্ত্রণ না করা গেলে ভয়াবহ
বিপর্যয় নেমে আসবে। অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন্#৩৯; আমি একা সচেতন হলে এই প্লাস্টিক দূষণ
কমানো কোনদিন সম্ভব হবে না, কারণ এটি একটি সম্মিলিত চেষ্টা, সকলে মিলে যদি এক হতে
পারি তাহলে রুখে দেওয়া সম্ভব্#৩৯;। প্রধান অতিথির বক্তৃতায় জনাব মীর আলিফ রেজা বলেন ্#৩৯; সরকার আইন
করে প্লাস্টিক নিয়ন্ত্রণে কাজ করেছে, অনেক ক্ষেত্রে সফলতা আসলেও পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকা ও
তুলনামুলকভাবে খুব সস্তা হওয়ার কারণে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। এটা কমিয়ে আনতে হলে
সরকারের পাশাপাশি সকল মানুষকে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা প্লাস্টিক দূষণের ভয়াবহতা
কমিয়ে আনতে পারব্#ো৩৯;।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব গৌরাঙ্গ নন্দী বলেন ্#৩৯; ২০০২ সালে আইন করার পর একটা সুফল আমরা
পেয়েছিলাম, তবে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি, আইনে ১৮ ধরনের পণ্যের মোড়কে
প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হলেও সেটা কেউই মানছে না, এটা দুঃখজনক। আর তাই সচেতন হওয়ার
পাশাপাশি আইনের প্রয়োগ কঠোর হওয়াটা জরুরী হয়ে পড়েছ্#ে৩৯;। তিনি প্লাস্টিক দূষণের ভয়াবহতা
রোধ করতে সম্মিলিত ভাবে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক, ইয়েস, এসিজি সদস্যবৃন্দ, বিডি ক্লিন, উইথ শি সহ
বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি, খুলনা এর
এরিয়া কোঅর্ডিনেটর-সিই মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। খবরঃ বিজ্ঞপ্তির