খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন।।আগুন নিয়ন্ত্রনে

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ
খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লাগে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের জাতিসংঘ পার্ক সংলগ্ন খান জাহান আলী রোডে হাসপাতালটির নয় তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,
হাসপাতালের গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় কেউ হতাহত হননি।