খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আজ ০৫ মার্চ ২০২৫ খ্রি.
খুলনা আনসার ব্যাটালিয়ন ইলাইপুর, রুপসা, খুলানায় গত ০২-৩-
২০২৫খ্রি. হতে ২৭-৩-২০২৫খ্রি. পর্যন্ত ৪২ জন আনসার ব্যাটালিয়ন সদস্যের ০৪
সপ্তাহ মেয়াদী ‘‘কুক প্রশিক্ষণ’’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু
সাইদ এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর ০২ জন
প্রশিক্ষক।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান
ফরিদী বলেন, সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণ
দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্বের মান বৃদ্ধি পাবে। প্রশিক্ষণলব্দ
জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বর্তমান মহাপরিচালক মহোদয়ের
নেতৃত্বে যেভাবে বাহিনী এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় এ ক্ষেত্রে আনসার
বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। যার যার অবস্থান থেকে
অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।
অনুষ্টানে অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আনসার
ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সাইফুল ও প্রশিক্ষণার্থীবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির