খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি 

ফাইল ফটো

নিউজ ডেস্কঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। একাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

 

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো ওঠানামা করছে এবং এ কারণেই তাকে কয়েক দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনলাইন।

চিকিৎসা ও বিদেশযাত্রা-সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্র গতকাল রোববার (১১ ডিসেম্বর) রাতে জানায়, সর্বশেষ অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সম্ভাব্য সময় আরও দুই দিন পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি মাথায় রেখে নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক পরিস্থিতির পরিবর্তনের ওপর।

গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল নয়, আবার অবনতিও নয়—সবকিছু প্রায় আগের মতোই রয়েছে।