নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা অবরোধ চলছে।
অবরোধের শুরুতেই তিন জেলায় বন্ধ হয়ে গেছে দূরপাল্লার যানচলাচল।গতকাল শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল শুক্রবার দুই জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।